Technology•13 days ago•dhakapost

এডিবির সহায়তায় চট্টগ্রামে হবে অত্যাধুনিক ডেটা সেন্টার

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় বাংলাদেশে প্রথম অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এ লক্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এডিবি।

এডিবির সহায়তায় চট্টগ্রামে হবে অত্যাধুনিক ডেটা সেন্টার
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর কনফারেন্স রুমে সমঝোতা স্মারক সই হয়। এসময় উপস্থিত ছিলেন, পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং।
👁 10 views❤️ 22 likes💬 35 comments
এশীয় উন্নয়ন ব্যাংকচট্টগ্রামের খবররাজধানীর খবরডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়